সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাকিব ইস্যুতে বুবলীর চ্যালেঞ্জ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

চলচ্চিত্র অভিনেতা শাকিব খান ইস্যুতে চ্যালেঞ্জ দিয়েছেন শবনম বুবলী। ব্যক্তিগত ইস্যুতে খবরের শিরোনাম হওয়ায় তিনি এই চ্যালেঞ্জ দিলেন। তার বক্তব্য, শাকিব ইস্যুতে তিনি কোনো মিথ্যা কথা বলেননি।
গেল একমাসে অপু বিশ্বাস-বুবলী দুজনই টেলিভিশন, অনলাইন, প্রিন্টসহ নানা জায়গায় শাকিব খানকে জড়িয়ে কথা ওঠে। বাচ্চাদের সামনে রেখে দু’জনই শাকিব প্রসঙ্গে এনে নানা কথা বলেন তারা। দু’জনের এমন ঘটনায় নানা সময়ে শাকিব নাকি বিরক্ত! বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও। গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্যই দিয়েছেন বুবলী। একবার বলছেন, ‘আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী।’
রোববার বুবলী গণমাধ্যমকে বলেন, আমার নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনায় রাখার জন্য কারো নাম বা কাহিনী বলতে হয় না। কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম কর্মীরা, সিনেমার টিম এবং আমার দর্শকেরাই যথেষ্ট। বরং আপনারা দেখছেন কারা আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যেকোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারে কথা বলেই যাচ্ছে বছরের পর বছর।
তবে শাকিব খান বা তার পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগের ব্যাপারে এই নায়িকার বক্তব্য, ‘নিউজটি দেখেছি। অনেক অভিযোগ। দেখুন নিউজে ঘনিষ্ঠ সূত্র, পরিবারের এক সদস্য, নাম প্রকাশে অনিচ্ছুক-এসব সূত্রেই বা কী কথা বলব? নির্দিষ্ট কারো নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো। অভিযোগ ধরে ধরে বলা যেত।
প্রকাশিত খবরের অভিযোগের ব্যাপারে বুবলী আরো বলেন, আমি আমার সিনেমা মুক্তির প্রমোশনাল প্রোগ্রামে যখন অংশগ্রহণ করি, তখন আমার সিনেমার পাশাপাশি অনেক বিষয় চলে আসে সংবাদকর্মীদের প্রশ্নে। তখন আমি সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দিই। কোথাও কাউকে অসম্মান করে অপ্রাসঙ্গিক কথা বলি না। এখন কেউ সম্মান দেয়া হজম করতে না পারলে জোর করে আর সম্মান দেবো না। তাহলে যারা যেসব ভিত্তিহীন অভিযোগ করছেন, সেসব আর থাকবে না।
প্রকাশিত খবরে শাকিবের পরিবার থেকে আরো দাবি করা হয়েছে, আপনি নাকি শাকিব খানের সাথে সম্পর্কের বিষয়ে মিথ্যাচার করেন। কী বলবেন, এ বিষয়ে বুবলী বলেন, আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনোই মিথ্যাচার করিনি, যা নিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি। আর মিথ্যাচার করে আমার কী লাভ হবে আপনারাই বলুন? আপনাদের দোয়ায় আমি নিজেই প্রতিষ্ঠিত। চাঁদের মতো আমার সন্তান শেহজাদ আছে। আমার বাবা-মায়ের ভালোবাসা আছে আমার সাথে। তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া-পাওয়ার কিছুই নেই।’ শাকিব পরিবারের দাবি, ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে মিথ্যাচার করলে, পরিবার থেকে আপনার বিরুদ্ধে মামলায় যেতে পারে- এমন কথাও শাকিব পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে। কী বলবেন? এ প্রসঙ্গে বুবলী বলেন, ভবিষ্যতে কেন? আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেয়া হোক, তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি, ওটাও আমি প্রমাণসহ আইনিভাবে তুলে ধরতে পারব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com