রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদত্যাগ করুন দেশের মানুষকে বাঁচান : জয়নুল আবদিন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ব‌লে‌ছেন, সরকারকে বলব, পদত্যাগ করুন দেশের মানুষকে বাঁচান। লুট করবেন আপনারা দুর্নীতি করবেন আপনারা আর তার প্রভাব সাধারণ জনগণের ওপরে পড়বে- এটা হতে পারে না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের আয়োজনে তারেক রহমানের নির্দেশে সারাদেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীরে পথচারী ও শ্রমজীবী গরিব মেহনতী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ১৫ বছরের অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় আছে। বিনা কারণে দেশের অনেক মানুষকে গুম করেছে খুন করেছে, অন্যায়ভাবে গ্রেফতার নির্যাতন করেছে। এই দাপদাহে আওয়ামী লীগ নিশ্চুপ বসে আছে কেন। আপনারা তো এসি ব্যবহার করে ঘরে বসে আছেন, সাধারণ জনগণের কথা একটু ভাবুন। তিনি বলেন, স্কুল-কলেজ বন্ধ করবেন শিক্ষামন্ত্রী। কিন্তু সেই স্কুল-কলেজ বন্ধ করতে হয় আদালতকে। এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। শিক্ষামন্ত্রী কেন স্কুল খোলা রেখেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত।
তি‌নি ব‌লেন, সরকারকে বলব পদত্যাগ করুন, দেশের মানুষকে বাঁচান। লুট করবেন আপনারা দুর্নীতি করবেন আপনারা আর তার প্রভাব সাধারণ জনগণের ওপরে পড়বে- এটা হতে পারে না। পদত্যাগ করুন দেশের মানুষকে রক্ষা করুন। এই দাপদাহের কারণে আপনাদের জবাব দিতে হবে জনগণের আদালতে। কাদের গনি চৌধুরী বলেন, দুর্ভাগ্য হলেও সত্য এই ফ্যাসিবাদী সরকার জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন কোনো সুস্থ মস্তিষ্কের লোক এ ধরনের বক্তব্য দিতে পারেন না। তাকে বিকৃত মস্তিষ্কের লোক বলে মনে করি আমরা। এই প্রচ- দাপদাহে সরকার সাধারণ জনগণের পাশে এগিয়ে আসেনি। এই সরকার জনবিরোধী সরকার। সারাদেশের মানুষকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com