রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রামের রাউজানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ১০০০ টি হাঁস বিতরণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

রাউজানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাউজানে ৫০ জন সুফলভোগীদের মাঝে ১০০০টি হাঁস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে ও জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. জয়িতা বসু। আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ জন সুফলভোগীদের মাঝে ১০০০টি হাঁস বিতরণ করেন সাংসদ মহোদয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com