বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উলিপুরে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পুলিশের পানি-স্যালাইন বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
কুড়িগ্রামের উলিপুরে প্রচন্ড তাপপ্রবাহে পৌর শহরের রিকশা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের সহমর্মিতা জানিয়ে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে উলিপুর পৌর শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী রিকশা, ভ্যান, ইজিবাইক চালক, ট্রাক চালক ও পথচারীদের হাতে এক বোতল পানি ও একটি করে স্যালাইন দেয়া হয়। প্রচন্ড তাপদাহে স্যালাইন ও পানির বোতল পেয়ে থানা পুলিশকে ধন্যবাদ জানায় পথচারীরা ও পরিবহনের চালকগণ। এ সময় তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এই রোদে অনেক পথচারী তৃষ্ণার্ত, স্যালাইন ও পানির বোতল বিতরন মানবিক কাজের একটি অংশ। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, এসপি স্যারের দিক-নির্দেশনায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, পানি ও স্যালাইন খেয়ে যেন কিছু সময়ের জন্য হলেও প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে কাজ করতে পারেন এজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এক হাজার পথচারী ও রিকশা-ভ্যান চালকদের মাঝে পানি-স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, এসআই আতিকুজ্জামান আতিক, আজিজুল হাকিম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com