বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ফরিদপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

ফরিদপুরের নগরকান্দায় মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মিরাকান্দায় ২০২৩-২০২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এ মাঠ দিবস পালন করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে, মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর খামারবাড়ি ফরিদপুরের উপ- পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মোঃ রিদওয়ানুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ ও উপকারভোগী কৃষকেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মিলন খন্দকার। এবারের বিষয় ছিলো বারি গম ৩৩। অতিথিরা কিভাবে কম খরচে উৎপাদন, উত্তোলন করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এই জাতের গম আরো বেশি করে কৃষক থেকে কৃষকদের মাঝে বিতরণের পরামর্শ দেওয়া হয়। এরপর কৃষকের মাঝে হারবেষ্টার মেশিন বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্ন অতিথি বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com