বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোনালদোর মতো কোকাকোলার বোতল সরিয়ে দিলেন সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

একদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের আগে গতকাল বৃহস্পতিবার (২ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। কথা বলার আগেই টেবিলে থাকা কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দেন রাজা।
গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। যার অন্যতম কোমল পানীয় ব্যান্ড কোকাকোলা। ধারণা করা হচ্ছে সেই বর্জনের অংশ হিসেবে কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক। তবে বোতল সরিয়ে দেওয়া নিয়ে কোনো কথা বলেননি রাজা। এর আগে ইউরো চলাকালীন সংবাদ সম্মেলনে কোকাকোলা বোতল সরিয়ে রেখে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। যা বেশ ধস নামিয়ে দিয়েছিলেন ওই পণ্যের শেয়ারে। অবশ্য পর্তুগিজ তারকা এমন কা- ঘটিয়েছিলেন কোমল পানীয়তে স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com