বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরে উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

যশোরের কেশবপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রত্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে নাগরিক উদ্যোগ এর বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু), ব্লাস্ট ও ওয়েভ ফাউন্ডেশন এর সহযোতিায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ আলমগীর হোসেন। নাগরিক উদ্যোগ এর বিভাগীয় সমন্বয়কারী পলাশ দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী ও তথ্য আপা আফসানা অফিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাগরিক উদ্যোগ এর সিএসও মেম্বার নাছির উদ্দীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com