বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইনসুলিন প্রয়োগ করে ১৭ জনকে খুন:৭৬০ বছরের কারাদণ্ড

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

একজন মার্কিন নার্স তিন বছরেরও বেশি সময় ধরে বেশ কয়েকজন রোগীকে হত্যার চেষ্টায় ইনসুলিনের প্রাণঘাতী ডোজ দিয়েছিলেন। তাকে ৩৮০-৭৬০ বছরের কারাদ- দিয়েছে আদালত । ওই নার্স ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কমপক্ষে ১৭ জন রোগীর মৃত্যুর জন্য দায়ী ছিলেন। পেনসিলভানিয়ার ৪১ বছর বয়সী ওই নার্সের নাম হেদার প্রেসডি। আগে বিভিন্ন সংস্থায় ছোটখাটো চাকরি করেছেন। কাজ করেছেন পশুচিকিৎসা-কেন্দ্রে।
পরে ২০১৮ সালের ৩১ জুলাই নার্সের লাইসেন্স পান। তার ভিত্তিতে ‘কোয়ালিটি লাইফ সার্ভিসেস’ সংস্থায় নার্স হিসেবে কাজে যোগ দেন। নার্স হিসেবে পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে দায়িত্বে ছিলেন হিদার। অভিযোগ, ২০২০ সাল থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর ধরে পাঁচটি হাসপাতালের মোট ২২ জন রোগীর ওপর হিদার কোনো প্রয়োজন ছাড়াই ইনসুলিন প্রয়োগ করেন। বেশিরভাগ সময়েই এই ঘটনা ঘটত রাতে। যখন কর্মী কম থাকত বা নজরদারি একটু শিথিল হত। বেশিরভাগ রোগীই প্রথমবার ইনসুলিন প্রয়োগ হতেই মারা যান।
বাকিদের অবস্থাও ক্রমশ শোচনীয় হতে থাকে। ইনসুলিন ওভারডোজের কারণে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হার্টবিট বাড়াতে পারে এবং এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। দুই রোগীকে হত্যার জন্য তাকে গত বছরের মে মাসে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় এবং পরবর্তীতে পুলিশের তদন্তে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আনা হয়। ভুক্তভোগীদের পরিবার আদালতকে বলেছে যে খুনি নার্স তার অসুস্থ এবং বয়স্ক রোগীদের জীবন নিয়ে খেলা করার চেষ্টা করেছিল। অতীতে, সহকর্মীরা তার আচরণ নিয়ে অভিযোগ জানিয়েছিল। বলেছিল যে তিনি রোগীদের প্রতি ঘৃণা প্রদর্শন করেন এবং প্রায়ই তাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন।
মায়ের কাছে পাঠানো টেক্সট বার্তাগুলিতে, প্রেসডি রোগীদের অসুখ নিয়ে আলোচনা করতো । সে প্রায়ই তাদের ক্ষতি করার কথা বলত। নিহতের রোগীর পরিবারের একজন সদস্য আদালতকে বলেছিলেন -‘ ওই নার্স অসুস্থ নয়। পাগল নয়। সে আসলে শয়তান , সে আমার বাবাকে হত্যা করেছে। ‘ প্রাথমিক অভিযোগের পর তার লাইসেন্স স্থগিত করা হয়েছিল। তারপরেও তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত নার্সিং হোমে অসংখ্য কাজ করে গেছেন। প্রেসডির আগে চার্লস কুলেন নামের আরেকজন স্বাস্থ্যকর্মী নিউ জার্সি এবং পেনসিলভেনিয়ায় কমপক্ষে ২৯ জন রোগীকে ইনসুলিনের মারাত্মক ডোজ দিয়ে হত্যা করেছিলেন। সূত্র : এনডিটিভি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com