শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪

নওগাঁর বদলগাছীতে ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ উপলক্ষ্যে বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৮ মে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ( অঃ দাঃ) মোঃ কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোঃ রিজুয়ান হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা বেগম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দুই জন কৃষকের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন অতিথিগণ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com