বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শুটিংয়ের ফাঁকে ঋতুপর্ণা-শাকিবের সাক্ষাৎ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪

একফ্রেমে ধরা দিয়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঢালিউডের সুপারস্টার শাকিব খান। কলকাতায় ‘তুফান’ সিনেমার শুটিংয়ের ফাঁকে তাদের দেখা হয়। সঙ্গে সঙ্গেই দুই তারকা ক্যামেরাবন্দি হন। ঋতুপর্ণা তার সোশ্যাল মিডিয়ায় তাদের সাক্ষাতের ছবিগুলো প্রকাশ করেন। সঙ্গে স্ট্যাটাসও দেন। এতে ঋতুপর্ণা লেখেন, শাকিব আমার ভালো বন্ধু। কলকাতায় এলে আমাদের দুজনের দেখা-সাক্ষাৎ হয়। শুনেছি শাকিব শুটিং করতে কলকাতায় এসেছে। আমি আমার অভিনীত ‘দাবাড়ু’ সিনেমার প্রচার প্রচারণায় ভীষণ ব্যস্ত। এ কারণে এবার শাকিবের সঙ্গে দেখা হওয়ার কোনোই সুযোগ ছিল না। কিন্তু হঠাৎই সিনেমার প্রচারের সময় শাকিবের সঙ্গে আমার দেখা হয়ে যায়। এসময় আমার সঙ্গে ছিলেন আমার এক বান্ধবী ও তার স্বামী। সবাই মিলে একটি আনন্দঘন সময় পার করেছি। এদিকে কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ঘুরে গেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই সময় বেশ কিছু কাজের কথা হয়েছে। এমনকি এও জানিয়েছিলেন যে, যদি দুজনেরই সময় হয় তবে হয় এবার দর্শকরা দেখতে পাবেন শাকিব-ঋতুপর্ণা জুটিকে।
অন্যদিকে রায়হান রাফির ‘তুফান’ সিনেমায় মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব। শুধু তাই নয় এই সিনেমায় প্রথমবার এক সঙ্গে অভিনয় করছেন চ ল চৌধুরী এবং শাকিব খান। সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com