বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাসপোর্ট অফিসে প্রতারণা: পুলিশের এসবি পরিচয়ে টাকা আদায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাে র (এসবি) কর্মকর্তা পরিচয় দিয়ে পাসপোর্টের জন্য আবেদনকারীদের কাছ থেকে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন- কাজী মো. বেলাল হোসেন (৩৫), মো. জসিম উদ্দিন (৩৩), মো. আল-আমিন গাজী (২৭), হাসান আহম্মেদ (২৯), মো. সোহাগ আলম, মো. হোসাইন মোল্লা, নুরুজ্জামান মিয়া, মামুনুর রহমান ও মো. রাসেল ইসলাম। ডিবি জানায়, এই চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের আনসার সদস্য ও কর্মকর্তারাও জড়িত। চক্রটি পুলিশ পরিচয়ে ট্রুকলারে নম্বর সেভ করে পাসপোর্টের জন্য আবেদনকারীদের তথ্য নিয়ে মোবাইলে ফোন দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে আসছিলেন।
গতকাল সোমবার (৬ মে) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন আর রশীদ এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, এই প্রতারক চক্র পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা, কর্মচারী, পিয়ন ও আনসার সদস্যের যোগসাজশে পাসপোর্ট অফিস থেকে তথ্য সংগ্রহ করে। এরপর পাসপোর্টের জন্য আবেদনকারীদের ডেলিভারি এবং আবেদন ফরমে দেওয়া মোবাইল নম্বর সংগ্রহ করে পুলিশের স্পেশাল ব্রাে র পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ওইসব নম্বরে ফোন করে প্রথমে আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র (এনআইডি ও বিদ্যুৎ বিলের কপি) হোয়াটসঅ্যাপে পাঠাতে বলে। পরে প্রতারণা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে।
ডিবিপ্রধান বলেন, এ বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাে র পাসপোর্ট ভেরিফিকেশন শাখা সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করে। পরে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ অভিযান চালিয়ে নয় জনকে গ্রেফতার করে।
হারুন আর রশীদ বলেন, গ্রেফতাররা পাসপোর্ট অফিসে অসাধু কর্মচারী, পিয়ন, আনসার সদস্য, কর্মকর্তার মাধ্যমে তথ্য সংগ্রহ করে। পরে পাসপোর্ট আবেদনকারীদের গোপন তথ্য হাতিয়ে নেয়। পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে ভেরিফিকেশনের কথা বলে পাসপোর্টের জন্য আবেদনকারীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন।

পুলিশের ছবি ও নাম ইন্টারনেট থেকে সংগ্রহ করে প্রতারণার কাজে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে ভুয়া নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিম সংগ্রহ করে নিজেরা প্রতারণার কাজে ব্যবহার করেন। অন্যের নামে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টযুক্ত সিম সংগ্রহ করে প্রতারণার অর্থ লেনদেন করেন তারা।
ডিবিপ্রধান আরও বলেন, গ্রেফতার বেলাল হোসেনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। গ্রেফতার মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com