বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেজরির জামিন মামলায় ইডিকে সুপ্রিম কোর্টের প্রশ্ন : ‘২ বছর ধরে তদন্ত কেন?’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্র্বতী জামিন মামলার শুনানিতে মঙ্গলবার ভারতের শীর্ষ আদালতের বিচারপতিদের প্রশ্নবাণের মুখে পড়লেন ইডির আইনজীবী এসভি রাজু। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না প্রশ্ন ছোড়েন, কেন দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ২ বছর ধরে তদন্ত চলল? কীভাবে প্রথমে ১০০ কোটি টাকা দুর্নীতির কথা বলে পরে ১১০০ কোটি টাকার দুর্নীতির কথা বলা হল? বিচারপতির প্রশ্নবাণের মুখে আমতা-আমতা করতে থাকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। গত ২১ মার্চ দিল্লি হাইকোর্ট অন্তর্র্বতী জামিনের আর্জি খারিজ করে দেয়ার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। বেশ কয়েকদিন ইডির হেফাজতে থাকার পরে বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। ওই মামলার শুনানিতেই গত শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ জানায়, ভোটের কথা ভেবে দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্র্বতী জামিনের বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।
এদিন মামলার শুনানি শুরু হওয়ার পরেই দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার গ্রেফতার হওয়ার আগে এবং পরে তদন্তের গতিপ্রকৃতি জানতে কেস ডায়েরি তলব করে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি থেকে কোনও নগদ অর্থ উদ্ধার হয়েছে কিনা, তাও জানতে চায়। তদন্ত শুরু হওয়ার দুই বছর বাদে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারি করা হল কেন, সেই প্রশ্নও ছোড়েন বিচারপতিরা। প্রশ্নবাণের মুখে পড়ে ইডির আইনজীবী জবাব দেন-তদন্তের শুরুতে কেজরিওয়ালের যোগসূত্র পাওয়া যায়নি। তদন্ত যত এগিয়েছে ততই দিল্লির মুখ্যমন্ত্রীর জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই গ্রেফতার করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com