শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী উৎসব পালিত হচ্ছে। গান, নিত্য, কবিতা আবৃত্তি ও আলোচনার সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারী বাড়ি অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম বার্ষিকী পালিত হচ্ছে। তিন দিন ব্যাপী এই জন্মোউৎসব অনুষ্টানের প্রথম দিন গতকাল বুধবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। জেলা প্রশাসন আয়োজিত ১৬৩ তম জন্মোৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম, সিরাজগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরী। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com