শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাকিব খানের ‘তুফান’ সিনেমার টিজার প্রকাশ, দেখা গেল চ লকেও

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

আসছে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি। এর টিজার প্রকাশ পেয়েছে গত ৭ মে বিকেল ৫টার দিকে। শাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুফান’ সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে।

‘তুফান’ সিনেমার এ টিজারের সময়সীমা ১ মিনিট ২১ সেকেন্ড। এটি দেখে ভক্তরা বলেছেন টিজারেই যেন ঝড় তুলেছেন ঢালিউড কিং খান। শাকিবকে এ টিজারের শুরুতেই অস্ত্র হাতে দেখা যায়। ভিডিওজুড়েই নায়কের দাপট নজরকাড়ার মতো। কেউ কেউ বলছেন শাকিবকে এমন বিধ্বংসী রূপে পূর্বে আর দেখা যায়নি।
টিজারে শাকিবকে অস্ত্র হাতে সব কিছু তছনছ করতে দেখা যায়। তার দুর্র্ধষ লুকে উচ্ছ্বসিত ভক্তরা। টিজারের শেষে চ ল চৌধুরীরও দেখা মেলে। টিজারে চ লকে অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হেহেহেহে….’। এ সংলাপের শেষেই আরও একবার বিধ্বংসী রূপে শাকিব উপস্থিত হন।
এ প্রজন্মের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনার ‘তুফান’ সিনেমাটি তৈরি হচ্ছে। এতে মূল চরিত্রে রূপদান করেছেন শাকিব খান। তার বিপরীতে মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলাকে দেখা যাবে। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা চ ল চৌধুরীসহ আরও অনেক তারকার দেখা মিলবে এ সিনেমায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com