শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ত্রাণ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। জানা গেছে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে বুধবার (৮ মে) বিকেলে এই ত্রাণ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে তাদের হাতে ত্রাণ তুলে দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,বিএনপি নেতা শামীম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছায়াদুল ম-ল, উপজেলা ছাত্রদলের সদস্য মোবারক খান, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম, ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসিম, আব্দুল জলিল, যুবদলের সভাপতি আবু রায়হান,ছাত্রদল নেতা সিফাত, মুন্তাসির, শ্রমিক নেতা আবু সাইদ ও আতিক রহমান প্রমুখ। উল্লেখ: গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে আগুন লেগে একাধিক ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাক্ষ টাকা (মালামাল) ক্ষতি হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com