শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেলান্দহে দুগ্ধ সমবায় প্রকল্পের সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সমবায় অধিদপ্তর, কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মে বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। মেলান্দহ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাবিবুল্ল্যাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধন মোঃ নবীরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ঢাকা সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধন ও প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ, জামালপুর জেলা সমবায় অফিসার আব্দুল হান্নান, মেলান্দহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, মেমেলান্দহ উপজেলা পরিষদের দুই বারের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন প্রমুখ। অনুষ্ঠান শেষে সমবায় সমিতির ১০০ সদস্যদের মাঝে মোট ২ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com