শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুর সদর উপজেলা পরিষদে বিজন কুমার চন্দরকে বিজয়ী ঘোষণা

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক বিজন কুমার চছন্দের বিজয় ঘোষণা করা হয়েছে। ৮ মে বুধবার সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত করতে হবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার চন্দ ৬৪,৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপন পেয়েছেন ৬১,৪১৯ ভোট। ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান উড়োজাহাজ প্রতীক নিয়ে ৫৩,৬৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবয়েল প্রতীকের সাইদুর রহমান পেয়েছেন ৪৬,৯৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনীন আক্তার কলস প্রতীক নিয়ে ৮৬,৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসিনা মৌসুমী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪,৯৭৯ ভোট। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com