বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০২৪

প্রকাশ পেয়েছে রাশিদ পলাশ পরিচালিত ও ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার। পোস্টার প্রকাশের মধ্য দিয়েই সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল। পরিচালক রাশিদ পলাশ বলেন, “এটি ‘ময়ূরাক্ষী’ সিনেমার অফিসিয়াল পোস্টার। এইটা দিয়ে প্রচারণা আমরা শুরু করলাম। এরপরে আরও কিছু পোস্টার এবং সিনেমাটির টিজার প্রকাশ হবে। আসছে ঈদে সিনেমাটি মুক্তি পাবে।” তিনি আরও বলেন, ‘সিনেমাটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে। আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েন দেখা যাবে সিনেমার গল্পে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস।’
সিনেমায় ববির বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চ ল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্ণতা, তরসা, জাহিদ নিরব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com