শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় রবিবার, ১২ মে, ২০২৪

বরিশাল শিক্ষা বোর্ডে পাস করেছে ৮৯ দশমিক ১৩ শতাংশ ॥ কমেছে জিপিএ-৫ চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাস করেছে ৮৯ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী। গত বছর যা ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ। এবছর এ শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ জন। গত বছর যা ছিল ৬ হাজার ৩১১ জন। রোববার দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি আরও জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৭ হাজার ৭৩৪ জন। আর পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন। তিনি আরও জানান, বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৪৮৯টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৬টি। তবে পাশের হারের সাথে সাথে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com