বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধূমপানে আসক্তি কমাতে পান করুন ৩ পানীয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও তা মানতে নারাজ ধূমপায়ীরা। আবা ধূমপানের অভ্যাসও ছাড়া বেশ মুশকিল। ধূমপান ছাড়তে কতজনই না কত উপায় অনুসরণ করেন। তবুও এই খারাপ অভ্যাস ত্যাগ করতে পারেন না অনেকেই। তবে ৩ পানীয় আপনাকে ধূমপান ছাড়তে সাহায্য করতে পারে। জেনে নিন কোন কোন পানীয় কমাতে পারে ধূমপানের টান-
দুগ্ধজাত পানীয়: নিকোটিন ও টোবেকো রিসার্চের এক জার্নালের তথ্য অনুসারে, ধূমপানের প্রতি টান কমাতে বিশেষভাবে সাহায্য করে দুগ্ধজাত পানীয়। ২০৯ জন ধূমপায়ীর উপর চালানো হয় এই সমীক্ষা।
পরবর্তী সময় দেখা যায়, নিয়মিত দুধ খাওয়ার ফলে সিগারেটে টান দেওয়ার ইচ্ছা প্রবল হলে হাতের কাছে থাকা দুধে চুমুক দিন। অনেকটাই দমে যাবে ধূমপানের ইচ্ছা।
আদা চা: ধূমপান কমাতে আদা চা বিশেষভাবে সাহায্য করে। নিকোটিন ছাড়ার পর নানা ধরনের সমস্যাও যেমন-গা গোলানো, বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যারও সমাধান করে আদা চা।
ভিটামিন সি: দীর্ঘদিন ধূমপানের অভ্যাস থাকলে শরীরে ভিটামিন সি’র অভাব দেখা দেয়। এ কারণে আরও বেশি করে নিকোটিনের চাহিদাও বাড়ে। তাই নিয়মিত ভিটামিন সি’যুক্ত ফল খেতে হবে। তেমনই এক ফল হলো কিউয়ি, এতে প্রচুর ভরপুর ভিটামিন সি আছে। যা নিকোটিনের চাহিদা কমাতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com