বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শি’র আমন্ত্রণে চীনে যাচ্ছেন পুতিন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সপ্তাহে চীন সফরে যাবেন। মন্ত্রণালয়টি বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং -এর আমন্ত্রণে দু’ দিনের সফরে পুতিন বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছাবেন। মার্চে পুতিন প ম মেয়াদের জন্য তার পদে পুননির্বাচিত হবার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর এবং গত ছয় মাসে চীনে এটি হবে তার দ্বিতীয় সফর।
প্রেসিডেন্ট শি’র ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগের একটি ফোরামে যোগ দিতে পুতিন অক্টোবর মাসে বেইজিংয়ে গিয়েছিলেন। অবশিষ্ট বিশ্বের সাথে চীনের পরিবহন সংযোগকে উন্নত করে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সালে চীন এই উদ্যোগ গ্রহণ করে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ সৈন্যরা ইউক্রেনে আক্রমণ চালানোর কয়েক সপ্তাহ আগে, শি ও পুতিন একটি প্রত্যয় পত্রে স্বাক্ষর করেন যেখানে ঘোষণা করা হয় যে- তাদের দ্বিপক্ষীয় অংশীদারিত্বের ‘কোন সীমা নেই’।
সেই থেকে বেইজিং মস্কোর সবচাইতে বিশ্বাসযোগ্য অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার হয়ে উঠেছে যখন রাশিয়ার আত্রমণের প্রতিক্রিয়ায় পাশ্চাত্য দেশগুলো দেশটির উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com