বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে যোগব্যায়াম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা বেশ মুশকিল। যদিও সঠিক জীবনযাত্রা ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। এমনকি এর থেকে মুক্তিও মেলে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যোগব্যায়াম করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। যোগব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এমনকি উচ্চ রক্তচাপ ও স্ট্রেস নিয়ন্ত্রণেও যোগব্যায়াম দারুণ কার্যকরী।
ভারতের যোগব্যায়ামের প্রশিক্ষক কবিতা দাস বসাক ৩টি যোগ আসনের পরামর্শ দিয়েছেন, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কোন কোন যোগব্যায়াম করবেন-
ধনুরাসন (ধনুক ভঙ্গি): এই আসন করতে পেটের ওপর শুয়ে পড়ুন। আপনার পা ও নিতম্ব ভাঁজ করা অবস্থায় তুলে ধরুন। দু’হাত দিয়ে দু’পায়ের গোড়ালি ধরার চেষ্টা করুন। এ সময় মুখ ও বুক উপরের দিকে উঠিয়ে রাখতে হবে। যতটা সম্ভব বুক উঁচু করার চেষ্টা করুন ও উপরের দিকে তাকান। শ্বাস নিন ও মনোনিবেশ করুন। ১৫-২০ সেকেন্ডের জন্য এই অবস্থান ধরে রাখুন। তারপর ছেড়ে দিন। এভাবে বেশ কয়েকবার আসনটি করুন।
চক্রাসন (চাকা ভঙ্গি): এই আসন করার জন্য সোজা হয়ে শুয়ে পড়ুন। তারপর হাঁটু ভাঁজ করে মাটিতে পা রাখুন। অন্যদিকে দু’হাত কাঁধের ওপরে মাটিতে ঠেকিয়ে কোমর ওঠানোর চেষ্টা করুন।
পা ও হাতের ভারসাম্য বজায় রেখে এই আসন করতে হবে। ১৫-২০ সেকেন্ডের জন্য এই অবস্থান ধরে রাখার চেষ্টা করুন, তারপর ছেড়ে দিন।
মৎস্যাসন (মাছের ভঙ্গি): এই আসন করার জন্য সোজা হয়ে শুয়ে পড়ুন। তারপর কোমরের নিচে দু’হাত দিন সোজা করে। কোমর উঁচু করে ধরুন ও পা সোজা রাখুন। মুখ ওপরের দিকে তুলে রাখুন। ১৫-২০ সেকেন্ড করে বেশ কয়েকবার আসনটি করুন। নিয়মিত এই ৩ আসন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে দ্রুত ডায়াবেটিস থেকে মিলবে মুক্তি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com