বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছেন শান্ত-সাকিবরা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার দিবাগত মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি দিয়েছেন শান্ত-সাকিবরা। এই দলে আছেন স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন। প্রিয় দলকে শুভকামনা জানাতে বিমানবন্দরে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন টাইগার সমর্থকরা। আগামী ৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। তারপর আরো তিনটি গ্রুপ ম্যাচ আছে নাজমুল হোসেন শান্তর দলের। ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপাক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপে কমপক্ষে দ্বিতীয় হলেও সেরা আটে পৌঁছে যাবে টাইগাররা। বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তার একটি ভারতের বিপক্ষে (১ জুন)। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ২৬ মে ওই সিরিজের প্রথম ম্যাচ টাইগারদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com