বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ১২ মে প্রকাশ হয়েছে। বিগত বছরের মতো এবারও এই ফলের ভিত্তিতে অনলাইনের মাধ্যমে ভর্তি নেয়া হবে একাদশ শ্রেণিতে। এবার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। একাদশে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২৬ মে। গত বুধবার (১৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নীতিমালা প্রকাশ করা হয়।
নীতিমালায় জানানো হয়েছে, পূর্ববর্তী ৩ (তিন) বছরে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নীতিমালার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে কোনো কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা তার সনদের মান নির্ধারণের পর উপনীতি (২.১)-এর অধীন ভর্তির যোগ্য বিবেচিত হবে। ভর্তির আবেদনে একজন প্রার্থী যেভাবে গ্রুপ নির্বাচন করতে পারবেন তা হলো―
১. বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটি;
২. মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটি এবং
৩. ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনোটি।
* যে কোনো গ্রুপ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত গ্রুপের যে কোনোটি;
* মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপ ছাড়া যে কোনোটি।
* কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ডের যেকোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত, শিক্ষার্থীরা একাদশ অনলাইনে নির্ধিারিত ওয়েবসাইটের (িি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ) মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির জন্য কোনো আবেদন নেয়া যাবে না। একজন শিক্ষার্থী পছন্দ অনুযায়ী যতগুলো কলেজে আবেদন করবেন, সেখান থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ হবে।
তবে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আর প্রবাসীদের সন্তান ও বিকেএসপির শিক্ষার্থীরা বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র পরীক্ষণ বা যাচাই-বাছাইয়ের পর ওই শিক্ষার্থীর ভর্তিতে ব্যবস্থা গ্রহণ করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com