বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরাইলি ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) লক্ষ্য করে অভিযান চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাগোষ্ঠী হামাস। এতে ১২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। এ খবর দিয়েছে অনলাইন টিআরটি ওয়ার্ল্ড। গত বুধবার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে অভিযান চালায় হামাসের আল-কাসাম বিগ্রেডের যোদ্ধারা। তারা ইয়াসিন-১০৫ নামের একটি শেল দিয়ে ইসরাইলের ডি-৯ সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করে। এতে দুই ইসরাইলি সেনা নিহত হন। পরে একটি বাড়িতে লুকিয়ে থাকা একটি ইসরাইলি ফোর্সকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে হামাস, সেখানেও একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস।
জাবালিয়ায় ইসরাইল বিমান হামলা চালানোর পর বুধবার এই অভিযান চালায় হামাসের যোদ্ধারা। এসময় ইসরাইলি মারকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গোলাবর্ষণ করে সেটিকে ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা। হামাসের এই অভিযানে সেখানে ১২ জন ইসরাইলি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস।
মূলত বেশ কয়েকদিন ধরেই জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে গত কয়েকদিনে সেখানে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া গত সাত মাসে গাজাজুড়ে ইসরাইলি নৃশংসতায় প্রাণ হারিয়েছেন ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com