বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যতই চাপ আসুক সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ: কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪

যত ষড়যন্ত্র হোক, বিদেশি চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শুক্রবার (১৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে, এটা ভুল। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না। দেশি-বিদেশি কোনো শক্তি আমাদের নিয়ন্ত্রণ করে না। তবে, আমরা সংবিধানের বাইরে যাবো না। কোনো পরাশক্তিকে শেখ হাসিনা পরোয়া করেন না। দলীয় নেতাদের সতর্ক করে তিনি বলেন, ঘরের ভেতর ঘর করবেন না। অন্যায় করলে ছাড় নেই। ৭৫ জন এমপি গতবার মনোনয়ন পাইনি। এটা শাস্তি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জিয়া ৬২ হাজার নেতাকর্মীদের জেলে দিয়েছে। আমাদের ৩ হাজার নেতাকর্মীকে গুম করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com