বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দেয়ালের দেশ’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪

রোজার ঈদে মুক্তি পেয়েছে মিশুক মনির ‘দেয়ালের দেশ’। শবনম বুবলী ও শরিফুল রাজ অভিনীত ছবিটি দর্শক-সমালোচকদের নজর কেড়েছিল। ছবিটি দেশের গ-ি পেরিয়ে অস্ট্রেলিয়ার পর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে। খবরটি নিশ্চিত করেছেন বুবলী। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘খুশির খবর, ‘দেয়ালের দেশ’ এখন সীমানা ছাড়িয়ে আমেরিকায়। আগামীতে কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশেও মুক্তি পাবে। অর্গানিক ভালোবাসার ওজন জমতে থাকুক বুক পকেটে। ১৭ ই মে (আজ) থেকে আমেরিকার বিভিন্ন শহরে খুশবু ছড়াবে খামখেয়ালি এক প্রেমিকের ভালোবাসার নৈবেদ্য। তবে যুক্তরাষ্ট্রে কতগুলো হলে মুক্তি পাবে সেটা জানা যায়নি।
বৈশাখ ও নহর নামের দুই যুবক-যুবতীর ব্যতিক্রম রসায়ন উঠে এসেছে ‘দেয়ালের দেশ’-এ। এতিমখানায় মানুষ হওয়া বৈশাখ (শরিফুল রাজ) চালচুলোহীন, খামখেয়ালি। বাসে বাসে লিফলেট বিলি করা মেয়ে নহরকে (বুবলী) তার ভালো লাগে। এরপর ক্রমশ তাদের প্রেম হয়। কিন্তু স্বভাব বদলায় না বৈশাখের। জুয়া, নেশায় ডুবে থাকে। ডেলিভারি ম্যানের চাকরি নিয়ে জেলেও যেতে হয় তাকে। সব হারিয়ে বৈশাখ কাজ নেয় মর্গে। সেখানেও চলে তার নেশা। হঠাৎ একদিন একটা লাশ আসে মর্গে। কফিন খুলে বৈশাখ দেখে, এটা তার প্রেমিকা নহরের লাশ। এখান থেকেই ছবির মূল গল্প শুরু হয়। এটিকে ‘মন খারাপ করা সিনেমা’ বলেছেন সমালোচকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com