শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪

ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের নিহত হওয়ায় শোক জানিয়ে ‘শোক বইয়ে স্বাক্ষর’ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে ইরানের দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর এনামুল হক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শোক বইয়ে স্বাক্ষর শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমি ও আমাদের দল এবং দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতের দূতাবাসে এসে শোক প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদদের বেশি প্রয়োজন। সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন বিচক্ষণ, অভিজ্ঞ এবং জনপ্রিয় এ নেতার হঠাৎ দুর্ঘটনা চলে যাওয়া- আন্তর্জাতিক বিশ্বের জন্য, শান্তির জন্য, সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করছি।’
বিএনপির পক্ষ থেকে ইরানের সরকার, জনগণের, রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রী পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তারা যেন এই শোক সহ্য করতে পারে এবং ইরানের জনগণ যেন এই শোকের সময়ে তাদের যে স্থির সিদ্ধান্তগুলো, বিশ্বায়নে তাদের যে অবদান, রাষ্ট্রের যে ভূমিকা তা যেন অক্ষুণ্ন রাখতে পারে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com