শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানবাধিকার, জেন্ডার সচেতনতা ও সামাজিক দায়িত্ব কর্তব্য কোর্স-২য় ব্যাচের শুভ উদ্বোধন

আয়নাল হক (স্টাফ রিপোর্টার) রংপুর
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪

অদ্য ০২ জুন ২০২৪ খ্রি. পুলিশ ট্রেনিং স্কুল, রংপুর মেট্রোপলিটন পুলিশ-এ রংপুর মেট্রোপলিটন পুলিশের এসআই (নিঃ), সার্জেন্ট, টিএসআই ও এএসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের ০২/০৬/২০২৪ খ্রি. হতে ০৯/০৬/২০২৪ খ্রি. পর্যন্ত ০৬(ছয়) কার্যদিবস মেয়াদী ‘মানবাধিকার, জেন্ডার সচেতনতা ও সামাজিক দায়িত্ব কর্তব্য কোর্স’ এর ২য় ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত ০৬(ছয়) কার্যদিবস মেয়াদী কোর্সে এসআই (নিঃ) ২৮ জন, সার্জেন্ট ০৩ জন, টিএসআই ০২ জন ও এএসআই ০২ জনসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ কোর্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব উত্তম কুমার পাল পিপিএম মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ আবু মারুফ হোসেন পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) জনাব আবু তৈয়ব মোঃ বেলাল হোসেন; পুলিশ পরিদর্শক (ডিবি ও অতিরিক্ত দায়িত্বে পুলিশ পরিদর্শক পুলিশ ট্রেনিং স্কুল) জনাব মোঃ ছালেহ্ আহম্মদ পাঠান এবং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com