শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের সার্বিক উন্নয়নে নদী ভাঙন রোধের বিকল্প নেই-পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী শাসন-প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধের কোনো বিকল্প নেই। কারণ ভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমশ কমে যাবে। রোববার (২ জুন) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে ছোট-বড় ৪০৫টি নদী আছে। কৃষি প্রধান এ এদেশের সার্বিক উন্নয়নে আমাদের নদীগুলোকে শাসন করতে হবে। প্রতিরক্ষা বাঁধ তৈরি করে নদীগুলোর পাশে যেসব গ্রাম আছে শহর আছে সেগুলোকে রক্ষা করতে হবে। পাশাপাশি ফুলছড়িবাসী তথা আপনাদেরও রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যেই আপনাদের অত্র এলাকা পরিদর্শনে এসেছি। তিনি আরও বলেন, আমি হেলিকপ্টারে এলাকাটি পরিদর্শন করেছি এবং বুঝতে পেরেছি এখান বাঁধ নির্মাণ খুব দরকার। আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম শেষে শিগগিরই এখানে প্রতিরক্ষা বাঁধ তৈরি করা হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.আ. ল. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার কামাল হোসন, গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আকাশপথে হেলিকপ্টারে ফুলছড়ির জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com