শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪

গজারিয়ায় ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাউল ও ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-সদর) আসনের সাংসদ হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। রবিবার(২ই জুন)সকাল ১১ঘটিকা থেকে উপজেলার গজারিয়া ইউনিয়ন এর নয়ানগর, বালুচর, বাশগাঁও ও হোসেন্দী ইউনিয়ন এর ইসমানিরচর, বলাকীচর পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে নগদ অর্থ, চাউল ও টিন বিতরণ করেন, এছাড়াও নয়ানগরে ক্ষতিগ্রস্ত মসজিদ সংস্কারে নগদ তিন লক্ষ, ইসমানির চরে বাঁধ সংস্কারে তিন লক্ষ টাকা ও বলাকীচর সাতঘড়িয়া কান্দীতে বাঁধ সংস্কারে নগদ তিন লক্ষ টাকা প্রদান করেন। এছাড়াও নয়ানগরে বাধ নির্মান করে দেওয়ার ঘোষণা দেন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো: মনসুর আহমেদ খাঁন জিন্নাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মীনা আক্তার প্রমুখ। উল্লেখ্য গত ২৭মে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে উপজেলার মেঘনা নদীর তীরবর্তী একাধিক গ্রামের ২৩টি পরিবারে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত, নদীতে বিলীন সহ মসজিদ, বাঁধ, রাস্তার ব্যাপক ক্ষতি হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com