শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের উপর নির্মিত গবেষণালব্ধ ও ইতিহাস আশ্রয়ী নাটক ‘অভিশপ্ত আগস্ট’ এর ১৪৭ তম মঞ্চায়ন

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪

বরিশালে বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাতের নৃশংস হত্যাকান্ডের উপর নির্মিত গবেষণালব্ধ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ এর ১৪৭তম মঞ্চায়ন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম আয়োজনে শনিবার সন্ধ্যায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি, মিলনায়তনে বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাতের নৃশংস হত্যাকান্ডের উপর নির্মিত ইতিহাস-আশ্রয়ী ও গবেষণালব্ধ সাড়া জাগানো নাটক ‘অভিশপ্ত আগস্ট’ এর ১৪৭তম মঞ্চায়ন হয়েছে। ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে নাটকটিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিনয় করেছেন। নাটকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। নাটক টি উপভোগের জন্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, বরিশাল বিশ্ববিদ্যালয় উপচার্য, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেনীর পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com