শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বর্ষসেরা পুরস্কার হাতে পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪

২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আজ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কোহলির হাতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার তুলে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেটা কাউন্সিল (আইসিসি)। এ বছরের জানুয়ারিতে ২০২৩ সালের তিন ফরম্যাট ও বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে আইসিসি। বিশ্বকাপ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন কোহলি। তাই সেখানে বিশ্বকাপ লড়াইয়ে মাঠে গড়ানোর আগে কোহলির হাতে ট্রফি তুলে দেয় আইসিসি। কোহলিকে দেয়া পুরস্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছে আইসিসি।

২০২৩ সাল স্বপ্নের মত কেটেছে কোহলির। ২৭ ওয়ানডের ২৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি এবং ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭২ দশমিক ৪৭ গড় এবং ৯৯ দশমিক ১৩ স্ট্রাইক রেটে ১৩৭৭ রান করেছেন কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের ইনিংস খেলেন তিনি।
ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন কোহলি। ১১ ইনিংসে ব্যাট করে ৭৬৫ রান করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। বিশ্বকাপে ১১ ইনিংসের মধ্যে ৯ ইনিংসেই পঞ্চাশের ঘর পার করে রেকর্ডের জন্ম দেন কোহলি। এছাড়া বিশ্বকাপ মে ওয়ানডে ইতিহাসে স্বদেশী শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে শতকের রেকর্ডও ভেঙে ৫০ সেঞ্চুরির মালিক হন কোহলি।
এশিয়া কাপ জয়েও ভারতীয় দলে অবদান রাখেন কোহলি। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানের বড় জয়ের ম্যাচে ৯৪ বলে অপরাজিত ১২২ রান করেছিলেন তিনি। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com