শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই, যেকোনো দেশে যেতে পারেন বেনজীর: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তিনি যেকোনো দেশে যেতেই পারেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, তার (বেনজীর) দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। আদালতও দেয়নি, দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে, তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন। তবে ৬ই জুন তিনি দুদকে হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন।
মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমার সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। ৩১শে মে যে ডেডলাইন ছিল, সেটা যেন বর্ধিত করা হয়, সেজন্য আলোচনা চলছে। আর এ ক্ষেত্রে কাদের গাফিলতি ছিল, সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চেষ্টা করছি যে ডেডলাইন মালয়েশিয়া ইমপোজ করেছে, সেটি যেন আরও কিছুদিন বর্ধিত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com