বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. রফিকুর রহমান মারা গেছেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. রফিকুর রহমান ইন্তেকাল করেছেন। সোমবার ভোরে ঢাকায় নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডন ও মালয়েশিয়া প্রবাসী মরহুমের দুই ছেলে দেশে ফেরার পর আগামী বুধবার জানাজা হবে। এরপর তাকে বনানীর কবরস্থানে দাফন করার কথা রয়েছে। বর্ণাঢ্য জীবনের অধিকারী রফিকুর রহমান পঞ্চাশের দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। ষাটের দশকের শুরুর দিকে রফিকুর রহমান লন্ডন থেকে প্রথমে বার এট ল ডিগ্রী অর্জন করেন। পরে তিনি সুপ্রিমকোর্টে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন। ঢাকা জেলার দোহার উপজেলার শাইনপুকুর গ্রামের বাসিন্দা তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com