বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুপচাঁচিয়ায় এমপিসহ উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

গত সোমবার বিকালে দুপচাঁচিয়া উপজেলা তালোড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নব-নির্বাচিত এমপি সহ উপজেলা পরিষদের প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মেহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আকতার ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, স্থানীয় ইউনিয়ন মেম্বার সাদিকুল ইসলাম মজনু, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে সংবর্ধিত অতিথিদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক সালাউদ্দীন আহম্মেদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com