বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদে দেখা দেবেন অর্চিতা স্পর্শিয়া

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪

দর্শকপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার এখন নাটকের কাজ করছেন না বললেই চলে। তার অভিনয়ে শেষ কবে কোন নাটক প্রচার হয়েছে, সেটা খুঁজে বের করা কঠিন হবে। তবে সুখবর হলো, এবারের ঈদে বিশেষ একটি নাটকে হাজির হচ্ছেন এ গ্ল্যামারাস এ অভিনেত্রী। নাটকটির নাম ‘নূর’। এতে তার বিপরীতে রয়েছেন এ সময়ের ব্যস্ত অভিনেতা মুশফিক আর ফারহান। তারচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এ নাটকে দেখা যাবে ম্যাক্স নামের এক পোষ্য কুকুরকে। যাকে ঘিরে আবর্তিত হবে গল্প। সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। চিত্রনাট্য করেছেন অবয়ব সিদ্দিকী। নাটকটির গল্প এগিয়ে যায় নূর (ফারহান), রুহি (স্পর্শিয়া) ও ম্যাক্স (কুকুর) এ তিনটি চরিত্রের প্রেম ও বিচ্ছেদের সূত্র ধরে।
নির্মাতা জানান, এতে যেমন প্রেম ও বিচ্ছেদ রয়েছে তেমন আন্ডারওয়ার্ল্ডের কিছু নির্মম বাস্তবতাও উঠে আসবে। থাকছে পোষ্যপ্রাণীর প্রতি ভালোবাসার গল্পটাও। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নাটক হিসেবে থাকছে ‘নূর’। যা ঈদে উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com