শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন পরিচয়ে নিঝুম রুবিনা

বিনোদন:
  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪

বর্তমান সময়ের আলোচিত নায়িকা নিঝুম রুবিনা। সর্বশেষ ‘লিপিস্টিক’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে তাকে দেখা গেছে। এ ছাড়া তিনি নিয়মিত বিজ্ঞাপন, নাটক ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিচ্ছেন। এবার তাকে কসমিডিয়া লেজার ক্লিনিক (ঈড়ংগবফরপধ খধংবৎ ঈষরহরপ)-এর শুভেচ্ছাদূত করা হয়েছে বলে জানান এ নায়িকা। গত সোমবার (৩ জুন) প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ বছরের জন্য শুভেচ্ছাদূত করা হয় নিঝুম রুবিনাকে। তিনি এই প্রতিষ্ঠানের ফটোশুট, টিভিসি, ওভিসিসহ বিভিন্ন প্রচারণায় অংশ নিবেন। এ প্রসঙ্গে নিঝুম রুবিনা বলেন, ভীষণ ভালো লাগছে আমার প্রতি আস্থা রেখে কসমিডিয়া লেজার ক্লিনিক তাদের শুভেচ্ছাদূত করেছেন ৩ বছরের জন্য। এসময়টা তাদের বিভিন্ন প্রচারণায় অংশ নেব। আশা করছি, ভালো কিছু হবে।
এছাড়াও নিঝুম রুবিনা বর্তমানে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি এ অভিনেত্রী ‘আনাহিতা সুইট হোম’ নামে রাজধানীর আফতাব নগরে একটি শুটিং বাড়ি দিয়েছেন। রয়েছে তার পার্লারে ব্যবসা। আর ব্যস্ত আছেন আসন্ন ঈদের নাটকের কাজ নিয়ে।
বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম রুবিনা। একটি আজিম খান পরিচালিত ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’। নির্মাণাধীন ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com