বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতের মুদ্রানীতি চালুর মাধ্যমে বাংলাদেশকে শোষণের ষড়যন্ত্র হচ্ছে: রাশেদ প্রধান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪

সম্প্রতি আওয়ামী লীগ সরকারের আকস্মিক ভারত সফর ও ঢাকা-দিল্লির নতুন চুক্তি প্রসঙ্গে রাশেদ প্রধান বলেছেন, ভারতের মুদ্রানীতি চালুর মাধ্যমে বাংলাদেশকে শোষণ করার ষড়যন্ত্র হচ্ছে। এই সরকার (আওয়ামী লীগ) ক্ষমতায় থাকলে ভবিষ্যতে টাকার পরিবর্তে ভারতীয় রুপিতে দেশ চালাবে। গতকাল রবিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১ টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত পলাশী দিবসের শিক্ষা ও আজকের বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, ভারত নিজেদের সুবিধার জন্য বাংলাদেশের সড়ক পথ এবং রেল পথ ব্যবহার করবে। বাংলাদেশের সমুদ্রসীমা গবেষণার নামে বাংলাদেশের সমুদ্র সম্পদ লুট করার জন্য সমুদ্র চুক্তি করা হয়েছে। তথ্য হ্যাকিং ও অতিরিক্ত অর্থ আত্মসাতের জন্য বাংলাদেশের ইন্টারনেট সেবা ভারত নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের সাথে সুনীল অর্থনীতির নামে ভারত বাংলাদেশের স্থলবন্দরগুলো বিনা শুল্কে ব্যবহার করতে চায়।
রাশেদ প্রধান বলেন, স্বাধীন বাংলাদেশের ভাগ্যের নির্মম পরিহাস। বাংলার মেহনতি মানুষের ওপর পূর্ব পাকিস্তানের শোষণ-নিপীড়নের প্রতিবাদ করতে গিয়ে লাখো শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। কিন্তু আজ সেই ভারতীয় শোষণ-নিপীড়ন আর কর্তৃত্ব নির্ভর হয়ে উঠছে বাংলাদেশ। কোথায় আজ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ? সুতরাং সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসী হুঁশিয়ার থাকবেন।
জাগপার মুখপাত্র আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের অর্থনীতি ক্ষুধার্ত কুকুরের মত খেয়ে ফেলা হচ্ছে। তাদের পছন্দের আমলাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এখন বিশ্ব রেকর্ড করতে চলেছে। এমপি-মন্ত্রীদের আত্মীয়রা এখন দেশের অর্ধেক সম্পদের মালিক। আর দেশের জনগণ অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাবে হাহাকার করছে। জাগপার সহসভাপতি রাশেদ প্রধানের সভাপতিত্বে ও যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ, জাগপা ঢাকা মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা নেতা সাহাবুউদ্দিন সাবু, জনি নন্দী প্রমুখ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com