বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যমুনায় ধরা পড়লো ১৮ কেজির বোয়াল

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভীড় করেছে ওই এলাকায়। সোমবার (২৪ জুন) সকাল ১১টার দিকে যমুনা নদীর চিনাডুলী বলিয়াদাহ আগারি এলাকা থেকে ছিপ জাল দিয়ে মাছটি ধরা হয়।
মাছটি ওই এলাকার আব্দুল্লাহ আল সাকিব নামে এক প্রকৌশলী ২২ হাজার টাকায় কিনে নেন। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৮ জুন) সকালে ভুন্দুলি মাঝির ছেলে এনামুলের ছিপ জালে মাছটি ধরা পড়ে। মাছটি ওজন করে দেখা যায় এটি ১৮ কেজি। পরে স্থানীয় বাজারে নিয়ে যাওয়ার সময় চিনাডুলী বলিয়াদাহ আগারি এলাকার আব্দুল্লাহ আল সাকিব নামে এক প্রকৌশলী ১ হাজার ২২২ টাকা কেজি দরে এটি কিনে নেন। মাছটির ক্রেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল সাকিব বলেন, মাছটি দেখতে একটি মানুষের সমান। মাছটি তিনি কিনে নিয়েছেন ২২ হাজার টাকার বিনিময়ে। শুনেছি এর আগেও ২০২২ সালে যমুনা নদীতে এক জেলের বড়শিতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে স্থানীয় বাজারে নেয়ার সময় এক ক্রেতা মাছটি ১৭ হাজার টাকায় কিনে নেন। এ বিষয়ে ইসলামপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। একারণে এমন মাছ পাওয়া যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com