বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

নুরুল ইসলাম (পলাশবাড়ী) গাইবান্ধা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভার ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২৫ জুন মঙলবার পৌরসভা কার্যালয় থেকে বাজেট ঘোষনা করেন পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্বসহ প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৬৭ কোটি ৪৩ লক্ষ ৯০ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে গৃহীত পরিকল্পনায় পৌরসভা কে খ – শ্রেণিতে উন্নিত করণ, ৩০ কিলোমিটার রাস্তা পাকা করন,১০ কিলোমিটার রাস্তা সংস্কার,১৫ কিলোমিটার ড্রেন নির্মান,পৌর এলাকার ৫ শতাধিক সোলার বাতি স্থাপন, বঙ্গবন্ধু স্কয়ার নির্মান,পৌর ভবন নির্মাণ, পৌর কমিউনিটি সেন্টার নির্মান,পাবলিক টয়লেট ও ডাস্টবিন নির্মান,সামাজিক বনায়নের আওতায় বৃক্ষ রোপন ও সৌন্দর্য বর্ধন এবং মডেল পৌরসভা নির্মান। বাজেট ঘোষণা অনুষ্ঠানে, পৌর সভার প্রকৌশলী গোলাম মত্তুজা,ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com