বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মোনাজাত

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অঅশু দ্রুত রোগমুক্তি কামনায় বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মামুন রেজা খানের সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব সাবেক ছাত্র নেতা এ্যাড, আবুল কালাম শাহিন। এখানে আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুবদলের সাধারন সম্পাদক এ্যাড, এইচ এম তছলিম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি সালাউদ্দিন নাহিদ,সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু, মহানগর যুবদল ভারপ্রাপ্ত আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক আশ্রাফুল ইসলাম মাহফুজ, যুগ্ম সম্পাদক উলফৎ রানা রুবেল, রফিকুল ইসলাম রুহুল, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার সহ জেলা ও বিভিন্ন উপজেলার আহবায়ক, সদস্য সচিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে প্রধান অতিথি এ্যাড, আবুল কালাম শাহিন বলেন আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রের কথা বলতে গিয়ে কারাবন্দি জীবন যাপন করছে। তিনি বলেন এই সরকার মিথ্যা দায়ের করা মামলায় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমাদের মাকে সাজা তাকে সুক্ষভাবে হত্যা করার চেষ্টা করছে। তিনি আরে বলেন এই গণতন্ত্রের লেবাশধারী স্বৈরাচারী শেখহাসিনা সরকার নিজের ক্ষমতা দখল করার জন্য আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীন রাষ্ট্রকে ভারতের একটি করত রাজ্যে পরিনত করছে। তাই সকলকে দলের এই কঠিন সময়ে যেকোন মতভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে মাঠে থাকার আহবান জানান। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া চেয়ে মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচলনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com