বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলবেনিয়াকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

আগের ম্যাচে ইতালিকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে রেখেছিল স্পেন। আলবেনিয়ার বিপক্ষে তাই অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচেই নেমেছিল তারা।
এজন্য মূল একাদশের ৯ জনকেই পাল্টে ফেলেন কোচ দে লা ফন্তে। তারপরেও তার দল আলবেনিয়াকে ১-০ ব্যবধানে হারালো। এই হারের ফলে মাত্র এক পয়েন্ট নিয়েই এবারের ইউরো যাত্রার ইতি টানতে হলো আলবেনিয়াকে।
ম্যাচের শুরু থেকে স্প্যানিশরা বল দখলে এগিয়ে থেকে আক্রমণ করতে থাকে। ১৩ মিনিটেই গোলের দেখা পায় স্পেন। দানি অলমোর ডিফেন্স চেরা পাস থেকে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেন বার্সেলোনা তারকা ফেরান টরেস। জাতীয় দলের হয়ে এটি তার ২০তম গোল।
২৬ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মরেনো। তার দারুণ হেড গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ম্যাচে ভালো সুযোগ পায় আলবেনিয়া। আসলানির দূরপাল্লার শট বাঁ-দিকে ঝাপিয়ে পড়ে সেভ করেন গোলরক্ষক ডেভিড রায়া।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবারো বল দখলে এগিয়ে থেকে আক্রমণ করতে থাকে স্পেন। ৬৫ মিনিটে আরমান্দো ব্রোহার শট রুখে দেন রায়া। এই অর্ধে বলার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। ফলে ১-০ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করলো স্পেন এবং ইউরো থেকে বিদায় নিল আলবেনিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com