শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নদী দূষণের বিরূপ প্রভাব, হালদায় ভেসে উঠল ১০ কেজি ওজনের মৃত রুই মাছ

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

নদী দূষণের বিরূপ প্রভাব, হালদায় ভেসে উঠল ১০ কেজি ওজনের মৃত রুই মাছ বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ খ্যাত এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। গত ২৫ জুন বড় আকারের মৃত ডলপিন উদ্ধারের একদিন পর ২৬ জুন বুধবার নদীতে ভেসে উঠেছে রুই মাছ। গত কিছুদিন পূর্বেও নদী থেকে আরো একটি মৃত মাছ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নদীতে একের পর এক মৃত ডলপিন ও মাছ ভেসে উঠায় নদীর বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মনে করছেন হালদা বিশেষজ্ঞরা। স্থানীয় সচেতন মহলের মতে, নদীর দূষণ ঠেকানো না গেলে নদীর মা মাছ ও বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনের অস্থিত্ব হুমকির মুখে পড়বে। ২৬ জুন বুধবার দুপুরে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাকের আলী চৌধুরী ঘাট এলাকার নদী থেকে মরে ভেসে উঠলে রুই মা মাছটি উদ্ধার করে উরকিরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউ পি সদস্য কাওছার আলম। জানান, ১০কেজি ওজনের রুই মা মাছটি নদীতে মরে ভেসে উঠলে এক মৎস্যজীবী উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন। মাছটি পচে যাওয়ার কারণর সংরক্ষণ করা সম্ভব হয়নি। তাই নদীর পাড়েই মাটিচাপা দেওয়া হয়। তবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নদীর পানি দূষণের কারণে মা মাছটি মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারণা। তিনি আরও জানান, গত কয়েক দিন আগেও ১২ কেজি ওজনের একটি কাতলা মা মাছ মরে ভেসে উঠেছিল।এটি মাটি চাপা দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকা থেকে মৃত বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়। এ নিয়ে গত সাত বছরে (২০১৭ সাল থেকে ২৫ জুন ২০২৪ পর্যন্ত) হালদা নদী থেকে ৪১টি মৃত ডলফিন উদ্ধার করা হলো। দেড় বছর মাত্রায় এই বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনের মৃত্যু হয়েছে। সাত ফুট লম্বা ডলফিনটির ওজন ৮৮ কেজি ৮৯ গ্রাম। হালদা নদীতে দূষিত পানি প্রবেশের কারনে হালদার জীব-বৈচিত্র হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এই বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, মনুষ্যসৃষ্ট ধ্বংসাত্মক কর্মকান্ডে হালদা নদীর স্বাস্হ্য ব্যবস্হা আজ মারাত্মক হুমকির সম্মুখীন। বিভিন্ন উৎস থেকে শাখাখালের মাধ্যমে প্লোল্ট্রি, গৃহস্থালি, মানববর্জ্য, শিল্প, কল কারখানার ইত্যাদি বিষাক্ত বর্জ্য পদার্থ কঠিন ও তরলাকারে প্রতিনিয়ত হালদা নদীতে পড়ছে। এতে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রের পানির বিভিন্ন ভৌত-রাসায়নিক গুনাবলি পরিবর্তন হয়ে দূষিত করছে হালদার জলজ পরিবেশকে। হালদা বাস্তুতন্ত্রকে মাছ ও ডলফিনের নিরাপদ আবাসস্থল করতে দূষণসহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকান্ড বন্ধে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com