শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অপসোনিন ফার্মা আয়োজিত জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে বৃক্ষরোপণ

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বাংলাদেশের প্রথম সারির ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার ময়মনসিংহ রিজিযওনের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন মেডিকেল কলেজ, সদর হাসপাতাল এবং উপজেলা হেলথ কমপ্লেক্স সমূহে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।’ দিবসটি উপলক্ষে (গত ৫,৬,এবং ৭ জুন) অপসোনিন ফার্মা লিমিটেডের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ উপলক্ষে হাজার হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: আবুল কালাম আজাদ ও মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীগণ জামালপুর মেডিকেল কলেজে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন। এসময় ওষুধের সাথে এ ধরনের কর্মসূচির সম্পর্ক বিষয়ক প্রশ্নের জবাবে অপসনিনের কর্মকর্তা জনাব মোঃ রবিউল ইসলাম রাসেল বলেন যে সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা থেকেই অপসোনিন ফার্মার ম্যানেজমেন্ট এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছে, যার সাথে বিক্রয় এবং বিপণনের কোন সম্পর্ক নেই। তিনি আরো বলেন আপনি জেনে খুব খুশি হবেন যে অপসোনিন ফার্মা লিমিটেড ইউএস-এফডিএ, ইউকে-এমএইচআরএ, টিজিএ- অস্ট্রেলিয়া এবং ইইউ-এর গাইডলাইন অনুযায়ী ৬০০+ একর জমিতে বরিশালের রূপাতলীতে বৃহত্তম ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট চালু করেছে, যা দক্ষিণ এশিয়া উপমহাদেশের বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কারখানাগুলির মধ্যে একটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com