শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরের মেষ্টা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

জামালপুর সদর উপজেলার মেষ্টা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে অভিভাবকরা। বিক্ষোভ চলাকালে বিদ্যালয়ে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারী অভিভাবকরা। ২৬ শে জুন বুধবার সকালে এড.হক কমিটি বাতিল ও দুর্ণীতিবাজ প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন অভিভাবকরা। এসময় অভিবাবকরা অভিযোগ করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সারোয়ার হোসেন মহান ও প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বিদ্যালয়ের তিনটি নিয়োগে ৪২ লাখ টাকা দুর্ণীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। কমিটির মেয়াদ শেষ হবার পর গোপনে এডহক কমিটি গঠন করে তারা। অভিভাবকদের বিক্ষোভের সময় সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের পক্ষের লোকজনের মাঝে উত্তজনা ছড়িয়ে পড়ে। পরে সদর থানার ওসি মহব্বত কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, দুর্ণীতির বিষয়ে অভিযোগ পেয়ে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। দুই পক্ষের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com