শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাগাজীতে ভূমি সেবায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন নজরুল ইসলাম

মোঃ ছালাহ্ উদ্দিন (সোনাগাজী) ফেনী
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

সোনাগাজীতে ভূমি সেবা প্রদানে শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেলেন মঙ্গলকান্দি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। জাতীয় ভূমিসেবা সপ্তাহের আলোচনা সভায় তাঁকে শ্রেষ্ঠত্বের সনদ ও পুরষ্কার তুলে দেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ও সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইকবাল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদ খান, পৌরসভা ভূমি সহকারি অফিসার দিলীপ কুমার নাথ, বক্তারমুন্সি ইউনিয়ন ভূমি সহকারি অফিসার দেবাশিষ চন্দ্র রায়, আমিরাবাদ ইউনিয়ন ভূমি সহকারি অফিসার বেলায়েত হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির মাহফুজুর রহমান, প্রধান সহকারি আশিষ চন্দ্র নাথ, সার্ভেয়ার-আবুল কালাম আযাদ সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেয়ে নজরুল ইসলাম বলেন, এসিল্যান্ড মহোদয়ের পরামর্শে ও সহকর্মিদের সহযোগিতায় হয়রানি মুক্ত ভূমি সেবা প্রদানে সেবাপ্রার্থীদের সহযোগিতা করে থাকি। আমি ইউএনও মহোদয় এবং এসিল্যান্ড মহোদয় সহ সকল সহকর্মিগনের প্রতি কৃতজ্ঞ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com