শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দাউদকান্দি পৌরসভার বাজেট ঘোষণা

রাজিব হোসেন জয় (দাউদকান্দি) কুমিল্লা
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন। রবিবার (৩০ জুন) দুপুরে পৌর ভবনের মিলনায়তনের হল রুমে ৩৫ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৬শত ৪ টাকার বাজেট ঘোষণা করা হয়।এতে ব্যয় ধরা হয়েছে, ৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। সমাপ্তি জের ৪ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৬০৪ টাকা? বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয় ১১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯৬৯ টাকা এবং উন্নয়ন খাত থেকে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ২ লাখ টাকা। রাজস্ব ব্যয় ৮কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ২২ কোটি ২ লাখ টাকা। বাজেটে রাজস্ব উদ্ধুত্ত ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৯৬৯ টাকা ও উন্নয়ন উদ্ধুত্ত ২ কোটি ৫ লাখ ২২ হাজার ৬৩৪ টাকা? বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ মনিরুজ্জামান, সহকারি প্রকৌশলী কামরুজ্জামান, হিসাবরক্ষক শাহাদাত হোসেন, প্যানেল মেয়র, এনামুল হক সরকার এমেল, রকিব উদ্দিন রকিব, কামরুন নাহার, কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন, মোঃ সালাউদ্দিন, আব্দুল হক মীর, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোয়াজ্জেম প্রমূখ? ঘোষিত বাজেট পৌরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র নাইম ইউসুফ সেইন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com