শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুর জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪

শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি এই স্লোগানে জামালপুর জেলা পরিষদের মাসিক সভা ও বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে এবারে উন্নয়ন বাজেট ঘোষণা করা হয় ৫১ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৭৭৩ টাকা। রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক ও বাজেট সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমু, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বকশিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। বাজেট আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ দৌলতুজ্জামান, প্যানেল চেয়ারম্যান-২ মো. মজিবর রহমান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ ফারহানা আক্তার, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শিলা সরোয়ার, নাজমা পারভীন প্রমুখ। সভা শেষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৭৭৩ টাকা। এর মধ্যে সরকারি অনুদান থেকে ২০ কোটি টাকাসহ বিভিন্ন খাতে নিজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে নিজস্ব খাতে ৯ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ১২৬ টাকা এবং এডিপি খাতে ৬ কোটি ৩৯ লাখ ৭ হাজার ৭৪৭ টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com