বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪

সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার (১ জুলাই) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এসময় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের যারা আছেন তারা কেউ সত্য কথা বলে না। সবসময় প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে।’
ভারতের সাথে সরকারের সমঝোতা চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ‘সমঝোতাগুলোর অর্থই হচ্ছে, অতি অল্প সময়ে আমাদেরকে পরনির্ভরশীল করবে ভারতের কাছে। যেটা প্রমাণিত। সবচেয়ে মারাত্মক হচ্ছে, রেললাইন নির্মাণ। এটি বাংলাদেশের মানুষের কোনো কাজে আসবে না। আকাশ ও নৌপথে পার্টনারশিপ দেয়া হয়েছে। এটাতে কোনো আপত্তি নেই। আপত্তি হলো বাংলাদেশের মানুষ কী পেল? আমরা তো কিছুই পাইনি। সাধারণ তিস্তা নদীর পানি আমরা পাইনি। অভিন্ন নদীর পানির হিস্যা আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।’ ‘আমরা যেটা বলছি, সত্য কথা বলছি। কোনো ষড়যন্ত্রের কথা বলছি না,’ বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘অবৈধ এই সরকার আজ চক্রান্ত করছে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে।’ নতুন করে সমমনা জোটের সাথে বৈঠক করে যাচ্ছেন আন্দোলনকে চাঙ্গা করতে, এ প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্রক্রিয়া চলছে, শিগগিরই জানা যাবে।’
তিনি বলেন, ‘আমরা জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, গ্রেফতার করেছে, কারাগারে নিক্ষেপ করেছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com